যদি পেয়েও যাই এই পৃথিবী/ কবি সাহির লুধিয়ানভি/বাঙলায়ন – এইচ বি রিতা
যদি পেয়েও যাই এই পৃথিবী (Yeh Duniya Agar Milbhi Jaye To) কবি সাহির লুধিয়ানভি বাঙলায়ন-এইচ বি রিতা এই প্রাসাদ, সিংহাসন, নবীনত্বের পৃথিবী মানুষের শত্রু, এই সমাজের পৃথিবী সম্পদে-ক্ষুধার্ত নিয়মনীতিতে আবদ্ধ যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে? এখানে প্রতিটি দেহ আহত, প্রতিটি প্রাণ তৃষ্ণার্ত প্রতিটি মানুষের দৃষ্টিশক্তি বিভ্রান্ত, অন্তরে বিষাদ এ কি আসল পৃথিবী? নাকি নিভু নিভু বাতিঘর? যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?…