You are currently viewing দু’টি কবিতা// হিমাদ্রি মৈত্র

দু’টি কবিতা// হিমাদ্রি মৈত্র

দু’টি কবিতা// হিমাদ্রি মৈত্র

ঝড়

পাতারা সেদিন সব চুপচাপ ছিল।
মেঘকে তখন দিলাম চাঁদের খবর,
সেদিন সে মেঘ চাঁদকে আড়াল দিল।
সূর্য্য সেদিন ভাদ্র মাসের তেজে
আকাশটাকে পুড়িয়ে ছিল রাগে।
এল তুফান ঠিক গোধূলি সাঁজে
সেদিন ছিল ভীষণ রকম তাড়া।
ঝাঁপিয়ে এল খোলা মাঠের ‘পরে।
বিদ্যুৎ তার খোলা তলোয়ার হাতে
ঝলক দিল বজ্র কঠিন স্বরে।

আমার সেদিন হলনা আর যাওয়া।
ভাসিয়ে দিলাম স্বপ্নগুলো ঝড়ে।

মেরা কুছ সামান

আমার কাছে যা কিছু ছিল,
ফিরিয়ে দিলাম একটুকু ছোঁয়া,
চাঁদ ঢেকে যাওয়া একখানি মেঘ।
লুকোনো চিঠিতে একটু আবেগ
না বলা কথার নাবলা টুকু
বুকে বয়ে নিয়ে যতটুকু সুখ।

ফিরিয়ে দিলাম সেদিন তোকে।

খাঁ খাঁ রোদ হয়ে একা বসে আছি
ছায়াগুলো সব হারিয়ে দিয়েছি।
আমার যা ছিল, না থাকার মত
ভুল করে যদি কিছু থেকে যায়,
ফেলে দিবি কোনো ঝর্ণার জলে
নদী হয়ে যাবে ঘাটে-আঘাটায়।
***************************

Leave a Reply