You are currently viewing মুহাইমীন আরিফের একগুচ্ছ হাইকু

মুহাইমীন আরিফের একগুচ্ছ হাইকু

মুহাইমীন আরিফ

সাতপাঁচ

(বাংলা হাইকু)

 

১

সরিষারোদ

অকালমেঘোদয়

ঋতুনাট্য

 

২

মুখের জাল

ঝোলপুকুরে ভাসে

মাছশরীর

 

৩

একাকী ধ্যান

দু’পসলা বৃষ্টি

চড়ুই এল

 

৪

সাঁকোয় মাঝি

মাটিতে তরি শোয়া

দু’পায়ে হাঁটা

 

৫

দেহ-বিছানা

চাদর আলুথালু

বয়সী ত্বক

 

৬

মাথায় ঝাঁকা

রোদ হাওয়া মেঘ

বাজারে দর

 

৭

কোন সে ডাল

পাখির ঠোঁটে খড়

গরঠিকানা

 

৮

পাখির ডানা

ওষ্ঠ-সীমারেখা

ঐ যেন ওড়া

 

৯

লুকোনো দায়

চোখাচোখি কথন

চোখের ভাষা

 

১০

মেঘের ভেলা

আকাশে চটাচটি

ঠাটায় কালা

—

=================

Leave a Reply