You are currently viewing হাইকু সপ্তক > মুহাইমীন আরিফ

হাইকু সপ্তক > মুহাইমীন আরিফ

হাইকু সপ্তক
মুহাইমীন আরিফ
 
 
১
প্রাচী-প্রতীচি
বায়ুতে যায় ঋতু
বায়ুতে ফিরে
 
২
দু’কূলে দ্বিধা
নদীর পেটে চড়া
কচুরিপানা
 
৩
শরীরছায়া
হেঁটে তুলছে চাঁদা
চাঁদ-জোছনা
 
৪
আলো আঁধার
দুই-ই দেখে একা
কেবল চোখ
 
৫
রাতে শীকারে
মাকড়-জাল ভোরে
শিশির-মালা
 
৬
মাটির দেহ
ভালোবাসায় ডুব
স্বাগত কেহ
 
৬
বাঁশের ফোঁড় 
ঠোঁট-বাতাসে সুর
কানে শাহানা
 
৭
পায়ের নিচে
টাইপরাইটার
শুকনো পাতা
 
===============
 

Leave a Reply