এইচ বি রিতার একগুচ্ছ কবিতা আমি আমার মত লিখি অনুভূতিতে শব্দ ও কলমে, আমি আমাকে লিখি, আমার মত লিখি চিত্ত স্বাধীনতা নিয়ে, অধিকারের পুরোটা নিয়ে সুই সুঁতোই শব্দ গেথে সচল রাখি মগজ আমি আমাকে লিখি, জীবনের উত্থান পতন লিখি কাম-লিপ্সায় নোংরামীতে ধ্বসে পড়ার অনুভূতি হিংসায় পুড়ে ছারখার হওয়ার গল্প লিখি। তুখোরতা নিয়ে ফ্রন্টাল লোব জেদ ধরে গেলে বিতর্কে গিঁট লেগে যায় রাইট-লেফ্ট হ্যামিসফায়ারে এখানে স্বায়ত্ব শাসন, অনাধীকারের প্রবেশ নিষেধ জেনেও দর্শন চিত্তে প্ল্যাটো বলেন, অনৈতিক-মিথ্যা কবিতা; এ তো কেবল কবির ধোঁয়াশা! দার্শনিক, যুক্তিবিদ সর্বকালের সর্বসেরা কবি জ্বলে উঠা চেতনায় অনাধিকারে প্রবেশ নিষেধ যাদের, তারাও একদিন শুরু করেছিলেন নঁকশী বুঁনন সুই-সুতোই শব্দ গেঁথে। আমার মত, আমাদের মত। এভাবেই লিখি নিষেধাজ্ঞা স্বত্তেও, লিখেছিলেন যেমন ওরাও। আলোচনা হবে স্বভাবে স্বৈরতান্ত্রিক অধিকার সবারই আছে প্রচার-প্রসারে বুকে লাথি মারার অধিকার,…