নিমফুল > আজিজ কাজলের কবিতা
নিমফুল আজিজ কাজল ০১. আমার বাড়ির আঙিনা পরাগে হুতুম প্যাঁচার ডাক নব-শকুনিরা বাতাস ছাড়িছে চোখে তার শ্যেন হাঁক সুবোধ ফুলের ওঠে না জোয়ার ঘোর তমসার ঘোলা মনের মদিরে নামাও আশান ফাটাও পাষাণ খোলা কত কথা আজো বাকির খাতায় পড়িয়া রয়েছে ভারী আলাদিনের জাদুর চেরাগে সমাধা হবে না তারি জ্বরা ইতিহাস গ্রহণ ভুলিয়া ঠিকুজি ধরাও প্রত্নে নতুন ব্যথার আগল খুলিয়া নব সূচি দাও রত্নে উলট ধ্যানেরা অটল আজিকে কিরণ জাগা সুরুজে নামিছে তরনি ভুলের সনদে মাছিরা সব গরজে কিল মারো ভাই খিল মারা জং নতুন বীণার তারে বিলাবল কাফি ভৈরব ইমনে দাও রাঙা ঢেউ ভোরে ০২. ব্যথা ভরা কথা লতা ঝুলে দেখো…