You are currently viewing একগুচ্ছ হাইকু || মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু || মুহাইমীন আরিফ

একগুচ্ছ হাইকু || মুহাইমীন আরিফ

১
এপারে গোর
গাঙ হলেই পার
বসতবাড়ি

২
কাঠেতে শিষ
চোখা নয়তো ভোঁতা
ক্রিয়ায় চোখ

৩
অতিথি পাখি
কোন দেশেতে ওড়া
পাসপোর্ট

৪
ঘড়ির বাহু
জড়িয়েছে ত্রিকাল
ক্ষণের দেহ

৫
ভূ-বিছানায়
আকাশটা মশারি
ঘুম-নিঝুম

৬
রঙের জল
টপটপ ঝরছে
আঁকছে ফুল

৭
নতুন জামা
সুঁই-সুতো আর মা
নববর্ষ

৮
মানুষ নেই
চেয়ারেরা আলাপে
না হয় শেষ
********************

Leave a Reply