সিয়ামুল হায়াত সৈকতের কবিতা
প্রশ্নের উত্তরঃ আমি চাই কবিতা একলা চলোরে নীতিতে চলুক। সবার সাথে চলায় বিশেষ কোনো প্রাপ্তি নেই। যে ধরার সে নিশ্চয়ই ধরবে। যেমন, জীবনানন্দ দাশের জীবন, ট্রামের চাপায় হারিয়ে গেলো। একলা চলো নীতি। কবিতা একলা চলতে না দিলে তা প্রস্ফুটিত হয়না। শুধু প্রকাশ ই কবিতার মাধ্যম নয়।
সমব্যবহারে
সময়ের প্রশ্নে রাখো জবাফুলের নাম
হাসতে হাসতে
মন দিয়ে দাও অসুখে
নিয়মিত বেহিসাবি
যেন,
তুমি ও তোমার
প্রত্যেকটি অভিযোগ-
সময়ের মতো বাড়াতে চায় বায়ান্ন সন্ধ্যা।
নিয়মিত পত্রপাঠ করে জানান দিচ্ছে
স্টিলের আলমারিতে থাকে থাকে সাজানো
ঝরা বিউগল-চরিত্র
অদিতি
আমাদের জবা ফুল লাল না হয়ে নিকষ কালো
আর বোহেমিয়ান জীবন যেমন, সারি সারি ট্যাক্সি ধরে-
তীক্ষè গাছের গুঁড়ি পড়ে থাকে রাস্তায়
দুপাশে লম্বা আইল
আমরা বড় হই কথা সমুদ্রের উচ্চতা নিয়ে।
না আছে চাওয়ার কিছু
সান্ধ্য নগরীতে গতকাল বুধবার বৃষ্টিতে ভিজে
এমন বাঁশের বাড়ি তৈরি করতে বসি
দিন যায়, প্রেম নোঙর করে চাপা কান্নায়।
আদর স্বীকৃতি
আমাকে যে নক্ষত্রের দৌড় প্রতিযোগিতায় নামিয়েছিল, তার বাড়ি ধরে ফোটে পচা বিউগল।
আম গাছের মতো, শব্দ-চূর্ণ। কান ফেটে যায়। দূরে বসে থাকে চোখের নালিশ ভরা বিকেল।
তোমার নাম যেমন। প্রেম না হয়ে সোজা রাস্তায় হাঁটে। আমি দৌড় প্রতিযোগিতায়
সবশেষে দ্বিতীয়। প্রথম? তোমার প্রেমিক।
বিক্ষিপ্ত স্মৃতি
আজ চলো যাই বহুবার বহুভাবে দূর
বিভুঁইয়ে রাখি শখের বাতিঘর
হাত ছুঁয়ে মস্ত প্রেমিক হওয়ার মতো
কেউ নেই, কোথাও
শূন্যতা ভর করে আছে
যাপিত জীবন
ও
ঠোঁটের চিবুকে।
প্রেম খুঁজতে চাইলে এসো-
****************************
