যতন কুমার দেবনাথের কবিতা
প্রশ্নের উত্তরঃ
আমার কবিতাও না হয় ঘুরে আসুক পাঠক মস্তিষ্কের বিচিত্র অলিগলি
মেধার ছেঁদা
দেখছি, না দেখার চোখ দিয়ে
চারবারেও শেষ রক্ষা হয়নি, হলো না হলকায়ে জিকির
খাটের নীচে পাটের গুদাম, উধাও হামের টিকা
তেল ছাড়া তেল দিতে গিয়ে ফাটা বাঁশে আটকা
জাটকার ছটফটানি
হানিমুন-তানপুরা। হরষে বিষাদ
মেধার ছেঁদায় মগজ বিস্ফোরণ
কর্তার মাথায় সরতার বাড়ি
গোড়ায় গলদ দেখে বুড়ো বলদ হা
পা তুলে মাথায় শূলে চড়ে ভুলে গেছে নাম –
হারুনের বাপ
চায়ের কাপে ঝাপ দিয়ে বিয়ের আবদার
কার কাছে কত বাকী টাকি মাছের ভর্তা
গানের আসরে পানের দোকান, বিড়ি ফ্রি
কর্তার মাথায় সরতার বাড়ি এক দৌড়ে খাড়ি পার ।
ঢেঁকিঘর ভেবে
হলো তো দেখা। যা বুঝার বুঝে নিও
ব্যাঙ ডাকার সাথে বৃষ্টির সম্পর্ক !
তর্কের কর্কে বন্ধ মুখ
ট্রামগাড়ির দেখা মেলে কদাচিৎ এখনো !
সেবার শীতে যবুথবু কলকাতা
পাতার ফাঁকে আটকা সূর্য
সবুজের সলতে পোড়ে দূরের আকাশ
ঘাসে ঢাকা আঙিনায় টাঙিয়েছি সামিয়ানা
ঢেঁকিঘর ভেবে।
***********************
